বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাইবার আক্রমণে ইউরোপের আকাশপথে বিপর্যয়, শতাধিক ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৩৮০)
X

ইউরোপজুড়ে বিমানযাত্রায় নেমেছে হঠাৎ বিপর্যয়। বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ চেক-ইন ও বোর্ডিং সেবা দেওয়া প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস সাইবার হামলার শিকার হয়েছে। ফলে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে এয়ারলাইন্সগুলো।

এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, “প্রযুক্তিগত ত্রুটির কারণে আমাদের সেবা ব্যাহত হচ্ছে। সমস্যার সমাধানে আমরা কাজ করছি, তবে সময় লাগবে।”

তবে নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে সাইবার হামলা বলেই সন্দেহ করছেন। কলিন্স অ্যারোস্পেস বিশ্বের বহু এয়ারলাইন্স ও বিমানবন্দরে চেক-ইন, বোর্ডিং ও অন্যান্য প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে। ইউরোপের অধিকাংশ এয়ারলাইন্স তাদের সেবার ওপর নির্ভরশীল।

সেবাব্যবস্থা বিপর্যস্ত হয়ে যাওয়ায় লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর থেকে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের অনেককে হঠাৎ এসএমএস বা ফোনকলের মাধ্যমে ফ্লাইট বাতিলের খবর জানানো হয়।

তবে ইউরোপের সব বিমানবন্দর এই হামলায় আক্রান্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দর এখনো স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করছে।

ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে বলেন, “চেক-ইন ও বোর্ডিং এখন ম্যানুয়ালি করতে হচ্ছে। এতে সময় লাগছে। দ্রুত সমাধান না হলে প্রতিটি ফ্লাইটের ছাড়ার সময় গড়ে ৫৪ মিনিট পিছিয়ে যাবে।”

বিশ্লেষকরা বলছেন, এটি একটি বড় ধরনের সতর্ক সংকেত, যেভাবে এয়ারলাইন সিস্টেম প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে, তাতে সাইবার নিরাপত্তা ঝুঁকি ভবিষ্যতে আরও ভয়াবহ হতে পারে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝