রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইউপিইউ কাউন্সিলে পুনর্নির্বাচিত বাংলাদেশ, প্রধান উপদেষ্টার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৫ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৫ ১:১২ পিএম  (ভিজিট : ৭৮)
X

ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলে (সিএ) বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ইউপিইউ কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশ ১৫৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৭ ভোট পেয়ে ১০ সদস্যের তালিকায় নবম স্থান অর্জন করে। এর ফলে আগামী চার বছরের জন্য প্রশাসনিক কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে দেশটি।

২০২১ সালের নির্বাচনে প্রথমবারের মতো ইউপিইউ প্রশাসনিক কাউন্সিলে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ। তবে সেই মেয়াদে অংশগ্রহণ ছিল সীমিত — কেবল একটি সরাসরি বৈঠকে অংশ নেয় বাংলাদেশ, বাকিগুলোতে অংশগ্রহণ ছিল ভার্চুয়াল। ফলে কার্যকর অবদান রাখার সুযোগ ছিল তুলনামূলকভাবে কম।

এবারের নির্বাচনের আগে অনেকের মধ্যেই আশঙ্কা ছিল-সেই সীমিত অংশগ্রহণ হয়তো পুনর্নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তবে কূটনৈতিকভাবে সুসংগঠিত প্রচেষ্টা ও কার্যকর লবিংয়ের মাধ্যমে বাংলাদেশ সেই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এই ফলাফলকে একটি "গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য" হিসেবে অভিহিত করেছেন।


আ.দৈ/ওফা


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝