রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাকতাড়ুয়া পুড়িয়ে আন্দোলনের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম   (ভিজিট : ৬৯)
X

তিন দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে ব্যতিক্রমী ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি পালন করেছেন সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একইসঙ্গে দাবি আদায়ে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইনডোর গ্রাউন্ডসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মসূচি পালন করা হয়েছে। একইসঙ্গে কারিগরি ছাত্র আন্দোলনের প্রচার কমিটির এক বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক। 

‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচির বিষয়ে পলিটেকনিক শিক্ষার্থীরা জানান, গ্রামে ফসলের ক্ষেত থেকে পাখি তাড়াতে যেভাবে জামা-কাপড় পরিয়ে মানবপ্রতীক বানিয়ে রাখা হয়, সেভাবে প্রতীক বানিয়ে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির ক্ষেত্র থেকে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতীকীভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে।

পলিটেকনিক শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—

১) প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

২) বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে।

৩) কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।

এই তিন দফা দাবি আদায়ে আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলনের প্রচার কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝