রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
বিমান বাহিনীর ইনক্যাপ প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৭৬)
X

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান সাতদিনব্যাপী যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩” এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রামে  ইনক্যাপ সেরিমনি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। তিনি সংস্কারকৃত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক অবদান ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

 ইনক্যাপ প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার, ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন এবং চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। এর ফলে স্থানীয় জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পেতে সক্ষম হবে। এসময়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট অত্যাধুনিক ইলেক্ট্রো-মেডিক্যাল সরঞ্জামাদি হস্তান্তর করেন।

উল্লেখ্য যে, অপারেশন প্যাসিফিক এঞ্জেল” হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের একটি যৌথ মহড়া, যার মূল লক্ষ্য হলো মানবিক সহায়তা প্রদান, চিকিৎসা কার্যক্রম পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি। এ মহড়ায় মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন অফিসের প্রতিনিধিগণ, স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝