বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ বিমানর পাইলট পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৫ ৮:১৩ পিএম  (ভিজিট : ২১১)
X

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় গিয়ে আটক হয়েছেন । গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে জিম্মায় হোটেলে নেন। বিমান সূত্রে এ তথ্য মিলেছে।

বিমান সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় অন্য একটি ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসিরের পাসপোর্টটি ঢাকা থেকে জেদ্দায় পাঠানো হয়েছে। সেটি পাওয়ার পর ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করলে তিনি দেশে ফিরতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম কালবেলাকে বলেন, ‘বিমানের একজন ক্যাপ্টেন ভুলে নিজের পাসপোর্টাটি বহন না করে তার মায়ের পাসপোর্টটি নিয়ে গিয়ে ছিলেন। স্বাভাবিকভাবেই জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি। পরে অবশ্য বিমানের জেদ্দা স্টেশনে দায়িত্বরত কর্মকর্তারা ওই পাইলটকে তাদের তত্ত্বাবধানে নিয়েছেন।’

বিমান সূত্র জানায়, এর আগে দুই বছর আগে বিমানের এক পাইলট একটি ভিভিআইপি ফ্লাইট চালিয়ে দোহায় গিয়ে আটক হন। তিনিও পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে না দেওয়ায় অন্য ফ্লাইটে তিনি দেশে ফিরে ছিলেন।

এ ছাড়াও চলতি বছরের জানুয়ারিতে বিমানের আরেক পাইলট ঢাকা-লন্ডন রুটে মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করেন। ওই সময় তাকে হিথরো বিমানববন্দরে আটক করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এরপর তাকে টিকেট করে বিমানের ফ্লাইটে ফেরত পাঠানো হয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝