রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএসসি-ডিপ্লোমা সংকট সমাধানে কমিটি, আন্দোলন না করার আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৩০)
X

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের দ্বন্দ্ব নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

ফাওজুল কবির খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষসহ প্রকৌশলীদের দুটি পক্ষের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। মোট ৬০ জন এসেছিলেন।’

তিনি বলেন, ‘আন্দোলনরত দুই পক্ষের দাবিগুলো খানিকটা পরস্পরবিরোধী। একজনেরটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন, অন্যজনেরটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন।

এ পরিপ্রেক্ষিতে কীভাবে একটা সেতু গড়ে তোলা যায়, সেই চেষ্টা করেছি। আমরা নিজেদের থেকে নয়, উনাদের পরামর্শের ভিত্তিতে একটি ৬ সদস্যের কমিটি করেছি।’
‘এ কমিটি কাজ করবে যাতে দুই পক্ষের মধ্যে একটা সেতু গড়া যায়। পরস্পরবিরোধী বিষয়গুলো নিয়ে কিভাবে একমত হওয়া যায়।

অনেকটা জাতীয় ঐকমত্য কমিশনের মতো। নিজেরা নিজেরাই সমাধান করলে সেটা হলো শ্রেষ্ঠ সমাধান।’তিনি আরো বলেন, ‘উনারা এটাও প্রতিশ্রুতি দিয়েছেন, ওই কমিটির সুপারিশ না আসা পর্যন্ত তারা আর কোনো আন্দোলন করবেন না। রাস্তাঘাটে জনদুর্ভোগ হয়, এ রকম কোনো কাজেও ‍উনারা লিপ্ত হবেন না।’

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝