রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের স্যাটেলাইট সেবা হঠাৎ বন্ধ হওয়ার আশঙ্কা
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ১২৯)
X

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৮ দিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট -১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সম্ভাব্য সময়সূচি হলো- ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট; মোট ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট; মোট ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১২ মিনিট ও ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট; মোট ১৩ মিনিট।

এ ছাড়া ৩ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট; মোট ১৩ মিনিট, ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট; মোট ১২ মিনিট এবং ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট; মোট ১১ মিনিট ও ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট; মোট ৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসসিএল দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিচ্ছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝