রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা অবরোধ
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকদের সংহতি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৫ ৪:১১ পিএম  (ভিজিট : ১২১)
X

কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগ তুলে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। চলমান কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষকরা সংহতি প্রকাশ করেছেন। 

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতরাস্তা মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে এসে তাদের সঙ্গে সংহতি জানান কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষকরা।

দেখা গেছে সংহতি প্রকাশ করতে উপস্থিত হয়েছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউট ও একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৮-১০ জন শিক্ষক।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, আজকের কর্মসূচিতে আমাদের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকরা এসে দাঁড়িয়েছেন। তাদের এই সমর্থন আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।

আজকের কর্মসূচিতে শিক্ষার্থীরা চার দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে– প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ‘অযৌক্তিক তিন দফা দাবির’ পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করতে হবে। 

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করতে হবে।

অন্যদিকে, অবরোধ কর্মসূচির কারণে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় ও আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় মালিবাগ, মহাখালী, ফার্মগেট ও মগবাজারমুখী সড়কগুলোতেও দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়েছে।

আ. দৈ./কাশেম/আশরাফ



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝