সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদকে নিয়ে উপহাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মানহানির মামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:৫৩ পিএম   (ভিজিট : ২৪৪)
X

ছাত্র জনতার আন্দোলনের একজন শহীদ আবু সাঈদকে নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য, উপহাস ও অবমাননা সুনিদিষ্ট অভিযোগে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ইতোমধ্যেই বাদি আবু হানিফের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বাদির আইনজীবী খাদিমুল ইসলাম  গণমাধ্যমকে জানান, ‘আবু হানিফের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আদালত দুপুরের পর আদেশের জন্য রেখেছেন।’ খবর বিবিসি বাংলার।

মামলার এজাহারে বলা হয়েছে, ফেসবুক পোস্টে উর্মির দেয়া বক্তব্যের মাধ্যমে ছাত্র আন্দোলনের একজন শহীদকে সন্ত্রাসী আখ্যা দেয়া হয়েছে। আবু সাঈদের মতো শহীদরাই আজকে নতুন বাংলাদেশ সৃষ্টির সূচনা করেছেন। অথচ সরকারের দায়িত্বশীল পদে থেকে আন্দোলনের একজন শহীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যে তিনি তাকে উপহাস ও অবমাননা করেছেন। যা আন্দোলনের একজন কর্মী হিসেবে বাদিকে ব্যথিত ও অপমানিত করেছে।

একইসাথে উর্মি প্রধান উপদেষ্টাকে নিয়ে যে পোস্ট দিয়েছেন সেটি উল্লেখ করে এজাহারে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যা এবং রংপুরে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার পর সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আ. দৈনিক/ কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝