রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কেন্দ্রীয় কারগারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম   (ভিজিট : ৯৩)
X

আদালতের আদেশ উপেক্ষা করে জমি দখলের অভিযোগ উঠেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিরুদ্ধে। দখলের সময় জমিতে বসবাসকারীদের মারধরসহ জীবননাশেরও হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে মামলা বা জিডিও নেয়নি সংশ্লিষ্ট থানা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমির মালিক মোস্তফা মনোয়ার হোসেন ওরফে মুক্তার হোসেন এ অভিযোগ করেন।

অভিযোগে তিনি বলেন, ২০০৪ সালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ শুরু হয়। কিন্তু এতে আইনের ব্যত্যয় ঘটে। এ বিষয়ে  হাইকোর্টে রিট করেন বাদী মুক্তার হোসেন। হাইকোর্ট তার পক্ষে রায় দেন এবং গেজেট থেকে তার জায়গা অবমুক্ত করার জন্য আদেশ দেন।

 কারা কর্তৃপক্ষ আদালতের আদেশের বিরুদ্ধে আপীল করে।  আপীল মামলা চলমান এমন অবস্থায় গত বুধবার (১০ সেপ্টেম্বর)  কারাগারের জেলারের নের্তৃত্বে জমি দখল করা হয় বলে অভিযোগ করেন মুক্তার হোসেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝