রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাধ্য হয়ে ভারতকে ইলিশ দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ১২৬)
X

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তী সরকার ‘বাধ্য হয়ে’ ভারতে ইলিশ পাঠাচ্ছে। দূর্গাপূজা উপলক্ষে চলতি বছর ১ হাজার ২০০ টন ইলিশ ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদরের বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “এবারও দূর্গাপূজা উপলক্ষে ভারত বারবার ইলিশ পাঠানোর জন্য অনুরোধ করছে। তারই প্রেক্ষিতে বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমতি পত্র চেয়েছেন। সে কারণে ১২'শ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। একদিকে দুর্গাপূজা অন্যদিকে তারা আমাদের প্রতিবেশ। সবকিছু মিলিয়ে আমরা ইলিশ মাছ দিতে বাধ্য হয়েছি।”

তিনি আরও বলেন, ‘আমি আগেও বলেছি এখনও বলছি, আগে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে। আমরা চেষ্টা করছি মাছ উৎপাদন বাড়াতে। এছাড়াও এ এলাকার মানুষের চাহিদা অনুযায়ী কুচিয়া, কাকড়াসহ নতুন কিছু উৎপাদন করা যায় কি না সেটা নিয়ে ভাবছি। অভয়াশ্রমগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, সে বিষয়ে জোরালো পদক্ষেপ নেয়া হবে। বাড়ানো হবে বরাদ্দ।’

তিনি আরও বলেন, “খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার কিন্তু বরাদ্দ আছে ৩২ হাজার। বাকি টাকা কোথা থেকে আসবে? এই বরাদ্দের সমস্যা উদ্যোগ নেয়া হবে। এ সামান্য দাবি মানতে না পারলে এটা আমাদের জন্য ব্যর্থতা। আমি আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে তারপর অন্যরা।”

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝