রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভালো একটা নির্বাচনি আমেজ দেখতে পাচ্ছি:-প্রধান নির্বাচন কমিশনার
১২ অক্টোবর চাকসু নির্বাচন: প্রথম দিনে ফরম নিলেন ২৮ জন
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৫ ৮:৪৭ পিএম  (ভিজিট : ৯৮)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২৬ জন চাকসু এবং দুইজন হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিয়েছেন।  প্রায় ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। তার আগে বিভিন্ন সময়ে চাকসু নির্বাচন নিয়ে কথা উঠেলেও ভোটের আয়োজন হয়নি। 

মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, চাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রথম দিনে ‘আশাতীত’ মনোনয়নপত্র বিক্রি হয়েছে। “আমরা ভালো একটা নির্বাচনি আমেজ দেখতে পাচ্ছি।”

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “মনোনয়নপত্র নেওয়ার সময় পদের বিষয়টি উল্লেখ করতে হয় না। ফরম জমা দেওয়ার পর বলা যাবে কারা কোন পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন।”

এদিন চাকসু ভবনে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির গতকাল সকালে বলেন, চাকসুর ২৬ পদে এবং হলের ১৫ পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
তিনি জানান, মনোয়নপত্র বিতরণের প্রথম দিনে প্রথম মনোয়নপত্র সংগ্রহ করেছেন ক্রীড়া সম্পাদক পদে শাহজালাল হলের শিক্ষার্থী তায়েবুল আলম ফরাজী।

 মনোয়নপত্র বিতরণ ও জমাদান চলবে আগামী বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, প্রায় ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। তার আগে বিভিন্ন সময়ে চাকসু নির্বাচন নিয়ে কথা উঠেলেও ভোটের আয়োজন হয়নি। গত বছরের ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে। গত ২৮ অগাস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগে চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট ১৪টি হল ও একটি হোস্টেল রয়েছে, তার মধ্যে পাঁচটি ছাত্রীদের এবং ১০টি ছাত্রদের। বিশ্ববিদ্যালয়ের ৪৯টি বিভাগ ও পাঁচটি ইনস্টিটিউটের ২৭ হাজার ৬৩৪ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে চাকসু নির্বাচনের ওয়েবসাইটে। তবে হল ভিত্তিক তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়পত্র বিতরণ ও জমাদান শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তার পরের দিন প্রার্থীতা নিয়ে আপত্তি গ্রহণ নিষ্পত্তি হবে।
চাকসু নির্বাচনের আচরণবিধিতে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর ভোটগ্রহণের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার চালানো যাবে। সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে প্রচার চালানোর কথা বলা হয়েছে। চাকসুতে ২৬টি পদের ২১টি সম্পাদকীয় পদ, আর পাঁচটি নির্বাহী সদস্যের পদ রয়েছে।

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
সম্পাদকীয় পদগুলো হল- ভিপি, জিএস, এজিএস ছাড়াও ক্রীড়া সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক, সহ-ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পদক, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক, আইন ও মানবাধিকার এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক।

হল সংসদের প্রতিটিতে ভিপি, জিএস, এজিএস ছাড়া ক্রীড়া সম্পাদক, সাহিত্য সংস্কৃতি এবং প্রকাশনা সম্পাদক, দপ্তর, রিডিং, ডাইনিং ও হল লাইব্রেরি, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, বিজ্ঞান, গবেষণা তথ্য ও প্রযুক্তি বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক এবং তিনটি নির্বাহী সদস্য পদে নির্বাচন হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝