রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সেনানিবাসে ব্যস্ততম দিন অতিবাহিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম   (ভিজিট : ৯৭)
X

বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি  আজ রবিবার নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
 
সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়। 

এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডের উপর ব্রিফিং প্রদান করা হয়।

 এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল, মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ, নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

বাংলাদেশ সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান সেনা ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ  বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডন্যাস ফ্যাক্টরি ও চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন। 

এছাড়াও চট্টগ্রাম সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম পোর্ট অথরিটি- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।  মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দলটি ৩ দিনের সফর শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা ত্যাগ করবে বলে আশা করা যায়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝