রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৭:৫০ পিএম  আপডেট: ০৭.১০.২০২৪ ৭:৫৭ পিএম  (ভিজিট : ১৩২)
সেন্টমার্টিন দ্বীপ। ছবি: সংগৃহীত
X

সেন্টমার্টিন দ্বীপ। ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ সোমবার (০৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন দ্বীপে কোনো হাসপাতাল নেই। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য এই (সেন্টমার্টিন) দ্বীপ বাঁচানো প্রয়োজন। পর্যটকদের ভিড় আর প্লাস্টিক, পলিথিনের কারণে হুমকির মুখে পড়ছে সেখানকার জীববৈচিত্র্য।

তিনি বলেন, গত বছর ২ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছে। ২০১৮ সালেই সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন ১ হাজার ২৫০ থেকে ১৮শ’ পর্যটক যেতে পারবে এমন সুপারিশ করা হয়েছিল। সেই সঙ্গে ২০২৩ সালের শুরুতে রাতে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান না করার সুপারিশ করা হয়। এসব নিয়ম বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

পরিবশে উপদেষ্টা আরও বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা যায় কি না, সে বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত আসবে। নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত দেয়া হবে বলে জানান তিনি। 


এ সময় পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষায় নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝