রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান এজিএসসহ ছাত্রদলের ৩ প্রার্থীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ১২১)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে প্রকাশ্য অনিয়ম ও কারচুপির অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের তিন প্রার্থী।

 তারা হলেন- নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আঞ্জুমান ইকরা, সহক্রীড়া সম্পাদক প্রার্থী রুহুল আমীন সুইট এবং কার্যকরী সদস্য প্রার্থী হামিদুল্লাহ সালমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ইকরা এ কথা জানান। এর আগে দুপুরে একইভাবে ফেসবুকে জানান রুহুল আমীন সুইট আর সালমান।

ইকরা তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘নির্বাচনে জয়-পরাজয়ের ঊর্ধ্বে সুষ্ঠু ভোটের জন্য আমরা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ ছিলাম। কিন্তু প্রশাসনের প্রকাশ্য অনিয়ম, কারচুপির পরও শিক্ষার্থীদের স্বার্থে এই রায় আমাদেরকে মেনে নিতে হবে।’

সেখানে তিনি আরও উল্লেখ করেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল জাকসু নির্বাচনে ভরসার জায়গা থেকে এজিএস হিসেবে নির্বাচিত করে সাধারণ শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, এজন্য আমি চিরকৃতজ্ঞ। জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বায়িত্বশীলদের প্রতি আমার অনুরোধ থাকবে নিজেদের ভুলগুলো পুনর্বিবেচনা করে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটা নতুন ক্যাম্পাস বিনির্মাণ করবো ইন-শা-আল্লাহ।’

রুহুল আমীন সুইট ফেসবুকে লেখেন, ‘আদর্শ ও আপোষহীনতা থেকে দূরে সরে না গিয়ে রিয়েলিটি মাইনা নিতে হবে। আপনারা যারা আমার জার্নিতে পাশে ছিলেন তাদের সবার প্রতি চিরকৃতজ্ঞতা।’

সালমান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ‘জাকসু নির্বাচনে প্রশাসনের অনেক অনিয়ম সত্ত্বেও, শিক্ষার্থীরা যে রায় দেবে সে রায় মেনে নিতে হবে শিক্ষার্থীদের স্বার্থে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি আমার ব্যাক্তিগত অনুরোধ এটা।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝