রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটিতে বিতর্কিতরা কেনো ?
পরিক্ষিত জাতীয়তাবাদী ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে কমিটি গঠনের দাবি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২২ পিএম  আপডেট: ১২.০৯.২০২৫ ৮:৪২ পিএম  (ভিজিট : ২৫০)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলীদের  সংগঠন ‘ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব ‘ এক  প্রতিবাদ সভায় বিতর্কিতদের নিয়ে গঠিত কমিটি বাতিলের দাবি জাননো হয়েছে। একই সাথে পরিক্ষিত  ও সাচ্ছা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী  ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে পূণাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা।

 গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে এক প্রতিবাদ সভায় ডিইএবের পদবঞ্চিতরা এ দাবি জানান। তারা স্পষ্টভাষায় বলেছেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে, দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে এই ‘বিতর্কিত কমিটি’ ঘোষণা করা হয়েছে। তাই অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন তারা।

গত ৩০ আগস্ট মো. হানিফকে আহ্বায়ক ও কাজী সাখাওয়াত হোসেনকে সদস্যসচিব করে ডিইএবের ৩৩ সদস্যের কমিটি গঠন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তখন এ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন পদবঞ্চিতরা।

পরদিন ৩১ আগস্ট ‘বিএনপিপন্থি ডিপ্লোমা প্রকৌশলীদের ‘কমিটি বিতর্ক’, অভিযোগ বঞ্চিতদের’ শীর্ষক শিরোনামে জাগো নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে সুবিধাবাদীদের সমন্বয়ে ডিইএবের ৩৩ সদস্যের কমিটি অনুমোদন নেওয়া হয়েছে। এ কমিটির ২৩ জনই বিতর্কিত, সুবিধাবাদী, শিবির ও আওয়ামী লীগ আশীর্বাদপুষ্ট। যাদের বিগত ১৭ বছরে দলের দুর্দিনে কোনো কর্মসূচিতে দেখা যায়নি।

কমিটির আহ্বায়ক মো. হানিফ ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিবির সমর্থিত ভিপি প্রার্থী হয়ে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী ইবনে ফজল সাইফুজ্জামান সন্টুর কাছে পরাজিত হয়েছেন।

এছাড়া অন্যরা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশ নিয়েছেন। যা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।

সভা থেকে অবিলম্বে এ বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে ডিইএবের কমিটি পুনর্গঠন ও অনুমোদনের জন্য বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।

ডিইএবের রাজশাহী বিভাগের সাবেক সভাপতি প্রকৌশলী তৈয়েবুর রহমান মুকুলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল। এসময় ডিইএবের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের নেতা, সরকারের বিভিন্ন সংস্থায় কর্মরত প্রকৌশলী এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকেরা সংহতি জানিয়ে বক্তব্য রাখন

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝