বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র ক্যাম্পাসেই প্রতিহত করা হবে :শিবিরের জিএস প্রার্থী
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম  আপডেট: ১২.০৯.২০২৫ ৮:০৫ পিএম  (ভিজিট : ১১৭)
X

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। আমরা এখানে সর্বোচ্চ অবস্থান নেবো। নির্বাচন যদি কেউ বানচাল করতে চায়, তবে তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন তাদের এই ভোট গণনা কার্যক্রম কীভাবে সহজতর করা যায়, সেই জায়গায় তারা আন্তরিক হন। আমরা তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু কোনো প্রকার ষড়যন্ত্র, দলীয় এজেন্ডা, কোনো মতাদর্শের এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা আশা করি আজকের মধ্যে প্রশাসন ভোট গণনা প্রক্রিয়া শেষ করবে।’

ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ করে শিবিরের এ প্রার্থী বলেন, ‘একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। মাত্র হল সংসদগুলোর ভোট গণনা শেষ হয়েছে। এখনো সেন্ট্রাল প্যানেলের ভোট গণনা কার্যক্রম শেষ হয়নি, যা হল সংসদ ভোটের প্রায় দ্বিগুণ। এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি।’এসময় ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ও শিবির কর্মীরা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝