রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাকসু নির্বাচনে কোন হলে কত ভোট পড়লো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৭ পিএম   (ভিজিট : ৮২)
X

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এতে ভোটারদের উপস্থিতি ছিল বেশ আশাব্যঞ্জক। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। সিনেট ভবনে ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে।

কোন হলে কত ভোট পড়লো
আল বেরুনী হলে ২১১ ভোটের বিপরীতে ১২৫, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৪১ ভোটের বিপরীতে ২১৬, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ ভোটের বিপরীতে ৩১০, নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮০ ভোটের বিপরীতে ১৩৭, শহীদ সালাম-বরকত হলে ২৯৯ ভোটের বিপরীতে ২২৪, মওলানা ভাসানী হলে ৫১৪ ভোটের বিপরীতে ৩৮৪, জাহানারা ইমাম হলে ৩৬৭ ভোটের বিপরীতে ২৪৭, প্রীতিলতা হলে ৩৯৯ ভোটের বিপরীতে ২৪৬, বেগম খালেদা জিয়া হলে ৪০৯ ভোটের বিপরীতে ২৪৯, ১০ নম্বর (ছাত্র) হলে ৫৪১ ভোটের বিপরীতে ৩৮১, শহীদ রফিক-জব্বার হলে ৬৫৬ ভোটের বিপরীতে ৪৭০, বেগম সুফিয়া কামাল হলে ৪৫৬ ভোটের বিপরীতে ২৪৬, ১৩ নম্বর (ছাত্রী) হলে ৫৩২ ভোটের বিপরীতে ২৭৯, ১৫ নম্বর (ছাত্রী) হলে ৫৭১ ভোটের বিপরীতে ৩৩৮, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ ভোটের বিপরীতে ২৬১, রোকেয়া হলে ৯৫৫ ভোটের বিপরীতে ৬৮০, ফজিলাতুন্নেছা হলে ৮০৩ ভোটের বিপরীতে ৪৮৯, বীরপ্রতীক তারামন বিবি হলে ৯৮৪ ভোটের বিপরীতে ৫৯৫, ২১ নম্বর (ছাত্র) হলে ৭৩৫ ভোটের বিপরীতে ৫৬৪, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯১ ভোটের বিপরীতে ৮১০ এবং শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ ভোটের বিপরীতে ৭৫২ ভোট পড়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝