রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাকসুতে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলে ভিপি-মেহেদী সজিব, জিএস-সালাহউদ্দিন
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম  আপডেট: ১০.০৯.২০২৫ ৮:৪৯ পিএম  (ভিজিট : ৬০)
X

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু নেতৃবৃন্দের সমন্বয়ে এই প্যানেল গঠিত হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির ঘোষণা দেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজিব। আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন হচ্ছে।

প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার। সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেব।

ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে লড়বেন ইয়াসিন আরাফাত, সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মনজু আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুব আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা , মহিলা বিষয়ক সহকারী সম্পাদক জান্নাতুল ফেরদৌসি তৃষা,  তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহকারী সম্পাদক এম শামীম।

আছাড়াও রয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন,  বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক আরিয়ান আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আহসান হাবিব, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক, ঈষিতা পারভীন ও নির্বাহী সদস্য-১ সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য-২ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য-৩ হাবীব হিমেল নির্বাচনে অংশগ্রহণ করবেন। 

এছাড়াও, প্যানেল থেকে সিনেট ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন মেহেদী সজিব, সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, মো. জাকির হোসেন এবং মো. আহসান হাবিব।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, এই প্যানেলকে শিবিরের ‘বি-টিম’ বলা হচ্ছে, এ বিষয়ে তাদের মন্তব্য কী?

এর জবাবে জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, মেহেদী সজিব ভাই যদি প্যানেল ঘোষণা করে ঘুমিয়েও থাকেন, তাহলেও অনেক প্রার্থীর চেয়ে বেশি ভোট পাবেন। তাই এটিকে শিবিরের ‘বি-প্যানেল’ বলার কোনো সুযোগ দেখি না। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল সাজিয়েছে, আমরাও আমাদের সর্বোচ্চ দিয়ে প্যানেল সাজিয়েছি। আমরা সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চাই।

আ.দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝