রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাকসু নির্বাচনে ভোট গ্রহণ ২২৪টি বুথে, সার্বিক নিরাপত্তায় ১২০০ পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৫ পিএম  আপডেট: ১০.০৯.২০২৫ ৭:১৮ পিএম  (ভিজিট : ১২৬)
X

ডাকসুর পর আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে একহাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী রাখার আবেদন করা হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য ১২০০ পুলিশ সদস্য মোতায়ন করা হবে। এছাড়া পুলিশ সদস্যদের একটি অংশ সিভিল পোশাকেও দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর উপস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও আবেদন করা হয়েছে।

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং জিএস পদে লড়ছেন ৮ জন প্রার্থী। তবে শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায় নির্বাচন থেকে ছিটকে গেছেন।

এই নির্বাচনে ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে নারী ভোটারের হার ৪৮ দশমিক ৮ শতাংশ। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলেছে প্রার্থীদের প্রচার। দিনভর বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ক্যাম্পাসজুড়ে প্রচারণা চালান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝