রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নামে লুটপাট-সহিংসতা, নেপালের সেনাপ্রধানের কড়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১৪৬)
X

নেপালে সরকারবিরোধী আন্দোলন সহিংস রূপ নেয়ার পর দেশজুড়ে কারফিউ জারি করেছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে দেয়া ভাষণে সতর্ক করে বলেন, আন্দোলনের নামে ভাঙচুর, লুটপাট বা সাধারণ নাগরিকদের ওপর আক্রমণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

৫৮ বছর বয়সী জেনারেল সিগদেল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেন,‘আমরা আন্দোলনকারীদের কাছে আহ্বান জানাই তারা যেন অবিলম্বে কর্মসূচি স্থগিত করে আলোচনায় বসেন। আমাদের এই কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, জাতীয় ঐতিহ্য, সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষা করতে হবে এবং সাধারণ জনগণ ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তিনি সহিংসতায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, নেপাল সেনাবাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সবসময় অঙ্গীকারবদ্ধ। খবর এনডিটিভির।

৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আন্দোলন আরও বিস্তৃত হয়। 

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হলেও কম সময়ের মধ্যে তা সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। 

আন্দোলনকারীরা নিজেদের জেন জেড’ নামে পরিচয় দিচ্ছেন, যাদের অধিকাংশের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। তারা সরকারের দুর্নীতি ও স্বচ্ছতার অভাবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং রাজনৈতিক নেতাদের বিলাসবহুল জীবনযাপন ও সাধারণ মানুষের দুঃসহ জীবনের মধ্যে বৈষম্যকে তুলে ধরছেন।

প্রতিবাদকারীদের একাংশ সরকারি ভবন ও রাজনীতিবিদদের লক্ষ্য করে হামলা চালিয়েছেন। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কিছু গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে সাধারণ নাগরিক ও রাষ্ট্রীয় সম্পদের মারাত্মক ক্ষতি করছে।’ বিশ্লেষকদের মতে, সেনাবাহিনীর কঠোর সতর্কবার্তা এবং রাজনৈতিক অস্থিরতা নেপালের সামনে নতুন এক অনিশ্চয়তার দ্বার খুলে দিয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝