রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফলাফল ঘোষণায় বিলম্বের কারণ জানালেন রিটার্নিং কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৪ পিএম   (ভিজিট : ১০৪)
X

ব্যালটের পাঁচ পাতা আলাদা করতে সময় লাগছে বলে ফল গণনায় দেরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

আজ মঙ্গলবার রাতে সংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ডাকসুর ব্যালটের যে পাঁচটা পাতা, সেটাকে মেশিনে দেওয়ার জন্য প্রথমে আলাদা করতে হচ্ছে। একটা বাক্স খোলার সঙ্গে সঙ্গে আলাদা করার কাজটা আগে করতে হচ্ছে। মূলত এ জন্যই সময় লাগছে।

আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। বলেন, কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে।

কখন ফল ঘোষণা করা হবে এমন প্রশ্নে তিনি বলেন, ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। সব কেন্দ্রে একসঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা হচ্ছে। ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে অবশ্যই আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে। কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝