রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সহিংস বিক্ষোভে নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু দুবেকে লাথি-ঘুষি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম   (ভিজিট : ১৯৯)
X

‘জেন জি’ প্রজন্মের তরুণদের নেতৃত্বে নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে। এই বিক্ষোভের মধ্যেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দুবেকে লাথি ও ঘুষি মারার ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির। 

এক ভিডিওতে দেখা গেছে, রক্তাক্ত মুখ মুছছেন ৬৩ বছর বয়সী আরজু দুবে, আর চারপাশে বিক্ষোভকারীরা তা মোবাইলে ধারণ করছেন। অল্প সময়ের মধ্যেই একদল উত্তেজিত বিক্ষোভকারী তাকে পিছন থেকে লাথি মারে এবং মুখে ঘুষি দেয়।

বিক্ষোভকারীরা তার বাসায় ঢুকে এই হামলা চালায়। সোমবার শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত ২১ জন নিহত ও ৩০০’র বেশি আহত হয়েছেন।রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি ভিডিও চিত্রে যেন যুদ্ধক্ষেত্রের মতো মনে হচ্ছে। তরুণ-তরুণীদের দল শহরের বিভিন্ন জনসমাগমস্থল দখল করে পুলিশকে মোকাবিলা করছে এবং ব্যাপক সংঘর্ষে জড়াচ্ছে।

এদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর মঙ্গলবার হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জেনারেশন জি নেতৃত্বাধীন তরুণ বিক্ষোভকারীরা তাদের বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেন, তখন তিনি বাড়ির ভেতরে ছিলেন। এই ঘটনা ঘটেছে রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায়। চিত্রকরকে দ্রুত কির্তিপুর বার্ন হাসপাতাল নিয়ে যাওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান, জানিয়েছেন পরিবারের সূত্র। খবর এনডিটিভির। 

এই সহিংস বিক্ষোভের কারণে নেপালের প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলি, যার নিজ বাড়িও আগুনে ভস্মীভূত হয়েছে, মঙ্গলবারই পদত্যাগ করেছেন। বিক্ষোভ মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ভীষণ সহিংস রূপ নেয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝