বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সাদিক কায়েমকে ঘিরে উত্তেজনা, ছাত্রদলের ‘রাজাকার’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫২ পিএম   (ভিজিট : ১০৬)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় ক্যাম্পাসে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থক ও নেতা-কর্মীরা ‘রাজাকার’ স্লোগান দেন। এ সময় বলতে শোনা যায়, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার।’

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল কর্মীদের হঠাৎ এমন স্লোগান দিতে দেখা যায়, এতে মুহূর্তেই পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

হাজী মুহাম্মদ মহসিন হল সংসদের ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।’

শিবিরকে স্বাধীনতাবিরোধী শক্তি আখ্যা দিয়ে ইফাত আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না।’

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝