ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ ঢাকতে শিবিরের বিরুদ্ধে নাটক চলছে: ফরহাদ
ডাকসু নির্বাচন ব্যালটে আগে থেকেই সাদিক কায়েম ও ফরহাদের পক্ষে ভোটের অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক

ভোটার ভোট দিতে গিয়ে দেখেন আগেই পেপারে সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে ‘ক্রস’। আর তাতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঢাবি ক্যাম্পাসে ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছেন উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা।
তার অভিযোগ, ভোটার ভোট দিতে গিয়ে দেখেন আগেই পেপারে সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে ‘ক্রস’। আর তাতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঢাবি ক্যাম্পাসে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই প্রার্থীর অভিযোগ, তার পরিচিত ভোটার লাবু রাখাইন বুথে গিয়ে ভোট দিতে গিয়ে দেখেন- সেখানে পূর্বেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেওয়া হয়ে গেছে। তিনি জানান, টিএসসি ভোটকেন্দ্রের টেবিল নম্বর ১-এ এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ‘অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই এটি বলতে পারবেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। তাই এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি।’
এই কেন্দ্রে ইতোমধ্যেই ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে জানিয়ে ড. নাসরিন সুলতানা বলেন, ‘আমাদের ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হতে পারে। অথবা ওই শিক্ষার্থীই ভুল করেছে।’
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বুঝিয়ে বলেন। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করা হবে বলেও আশ্বস্ত করেন।
ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ ঢাকতে শিবিরের বিরুদ্ধে নাটক চলছে: ফরহাদ
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অমর একুশে হলে আগে থেকে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগ ঢাকতে তাদের প্যানেলের বিরুদ্ধে বানোয়াট অভিযোগের নাটক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ। টিএসসি কেন্দ্রে আগে থেকে সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে সিল মারা ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার প্রসঙ্গে এই মন্তব্য করেন ফরহাদ।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে টিএসসি চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এস এম ফরহাদ। তিনি বলেন, ‘ইউল্যাব কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলের একজন এজেন্টকে বের করে দেয়া হয়েছে। অমল একুশে হলে আগে থেকেই ছাত্রদলের সিল মারা ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে।’
ফরহাদ বলেন, ‘একুশে হলের কারচুপির অভিযোগ ঢাকতেই টিএসসি কেন্দ্রে আমাদের নামে অপপ্রচার নাটক মঞ্চস্থ করা হয়েছে।’ তিনি মিথ্যা অভিযোগকারীদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ১৯ জন প্রার্থী। মধ্যে নারী শিক্ষার্থী ১৮ হাজার ৯৫৯ জন আর ১৮টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪।
সব মিলিয়ে এবার একজন ভোটারকে ৪১টি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।
আ. দৈ./কাশেম/ ওফা




















