রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ৯৬)
X

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, এবং এ দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। তারা সংবাদ সংগ্রহে অতীতের সমস্যার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। গণমাধ্যমকেও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো।”
সভায় অংশগ্রহণকারীরা বিশেষ করে নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

আ.দৈ/আরএস

 




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝