বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
একই ‘প্রেমিকের’ সঙ্গে পালালেন দুই জা, অতঃপর...
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম   (ভিজিট : ২১৯)
X

চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বশুর-শাশুড়ি ও তাদের তিন মেয়েকে অচেতন করে দিয়েছিলেন বাড়ির দুই বউ। এরপর বিবাহিত একই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন তারা। তবে তার সঙ্গে স্বপ্নের ঘর বাঁধার আগেই পুলিশের হাতে ধরা পড়লেন দুই জা।

ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ইয়াসিন শেখ এবং আনিসুর শেখের স্ত্রী নিখোঁজ হয়ে যান। তবে ওই দুই ভাই অভিযোগ করেন, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছেন। আরিফের স্ত্রীও একই অভিযোগ করেন। মঙ্গলবার এমন অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। শেষমেশ দুই বধূকেই পাকড়াও করেছে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই দুই গৃহবধূ স্বীকার করেন, আটঘাট বেঁধেই তারা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন। পালানোর সময় যাতে তাদের কেউ বাধা দিতে না পারে, সে জন্য বাড়ির সবাইকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। বুধবার পুলিশ ভ্যানে বসে ছোট বউ জানান, তারা একজনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন।

শ্বশুর-শাশুড়ি এবং মেয়েদের চায়ে কি বিষ মিশিয়েছিলেন? ছোট বউ নাজমা বললেন, ‘না, না... ওগুলো ঘুমের ওষুধ।’ কেন করলেন এমনটা? এবার জবাব দিলেন পাশে বসা বড় জা কুলচান। তার স্পষ্ট কথা, ‘চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়েছিলাম। আমরা পালানোর সময় যাতে কেউ আটকাতে না পারে সে জন্য করেছি।’ এক প্রেমিকের সঙ্গেই দুজন পালিয়েছিলেন? বড় বউ মাথা নেড়ে বললেন, ‘হ্যাঁ।’


পুলিশ জানায়, একই প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া দুই জাকে গ্রেপ্তার করতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাক করা হয়। তবে তারা সেখানে পৌঁছানোর আগেই প্রেমিক আরিফ পালিয়ে যান। তাকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝