রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাসায়নকি দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর যৌথ অনুশীলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম   (ভিজিট : ১১৩)
X

সশস্ত্র বাহিনী কর্তৃক গঠিত সিডিআরটি এর দক্ষতা বৃদ্ধরি জন্য গত ১ ও ২ সেপ্টেম্বর বিএনএসিডব্লিউসি এর ব্যবস্থাপনায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পূর্বাচল, নারায়নগঞ্জে একটি যৌথ অনুশীলন আয়োজন করা হয়েছে। 

অনুশীলনে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ সহায়তাকারীসহ সর্বমোট ১৭০ জন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আইএসপিআর জানায়, দুইদিন ব্যাপি যৌথ অনুশীলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ ও বিএনএসিডব্লিউসি এর প্রশিক্ষকগণ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। 

এছাড়াও রাসায়নিক দুযোর্গ/দুর্ঘটনা মোকাবিলার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। যৌথ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব, কমডোর মোহাম্মদ মহব্বত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

তিনি সিডিআরটিকে বাংলাদেশ কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট (সিডব্লিউএ) জনিত যে কোন দুর্ঘটনা/দুর্যোগ দ্রুত সাড়াদানের জন্য অংশীজনদের একে অপরের সক্ষমতা ও কার্যপ্রণালী সম্পর্কে জানা এবং ধারাবাহিকভাবে একে অপরের সহযোগী হিসেবে কাজ করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝