রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ১০৭)
X

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১১ জনে।আজ মঙ্গলবার তালেবান সরকারের মুখপাত্র এই সংখ্যা নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, ভয়াবহ এই ভূমিকম্পে অন্তত ৩২৫১ জন আহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে ৮ হাজারেরও বেশি বাড়ি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবদন থেকে এই তথ্য জানা যায়।  

স্থানীয় সময় গত রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।

এতে দেশটির কুনার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে যায়। যেখানে সড়ক ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। ধ্বংসস্তূপে রাস্তা বন্ধ থাকায় এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পাহাড়ি ভূখণ্ডের কারণে স্থলপথে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আকাশপথে অনুসন্ধান চালিয়েছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝