সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস
ডিবি কার্যালয়ে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না : মল্লিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ২৬০)
X

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ডিবি কার্যালয়ে আর কোনো  আলোচিত আয়নাঘর এবং ভাতের হোটেল  আর থাকবে না । তিনি বলেন, ডিবি অফিসের কলঙ্কিত অধ্যায় শেষ করে তাকে পবিত্র করা হবে। সেখানে আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। এখন থেকে ডিবি অফিসে মানুষ কেবল ন্যায়-বিচার পাবে।

আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের যুগ্ম কমিশনার, উপকমিশনার ও ডিসি মিডিয়া।

রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি অফিস আর কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটির সময় কাটানোর জায়গা হবে না। আসামি যেই হোক, তিনি ন্যায় বিচার পাবেন। গ্রেফতার আসামিদেরও কোনো নির্যাতন করা হবে না।

এ সময় তিনি আরো বলেন, ডিবি অফিসের নাম শুনলে যেন আর কেউ আতঙ্কিত না হয়। আমাদের যেন শুধু অপরাধীরাই ভয় পায়। আমি যতোদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব, ততোদিন ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্ব, সততার সাথে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।

এ সময় ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসাথে নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিসকে ভুক্তভোগীদের আস্থা-ভরসার স্থল হিসেবেও গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।মল্লিক বলেন, যারা অসহায়, ভুক্তভোগী তাদের কথা শুনব। তাদের কিভাবে আইনি সহায়তা দেয়া যায়, সেটাই দেখব।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর ডিএমপিসহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এসব পদে দায়িত্ব দেয়া হয় নতুনদের। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝