রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেমিকা ফোনে ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিল প্রেমিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৪৮)
X

বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইন কেটে পুরো গ্রামকে অন্ধকারে ডুবিয়ে দিলেন এক তরুণ। এ ঘটনায় মুহূর্তেই ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

তবে এ ঘটনার পেছনে কারণ নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর দাবি, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে এমন কাণ্ড ঘটান ওই তরুণ। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা যায়নি। কোথায় ঘটেছে ঘটনাটি, সেটিও পরিষ্কার নয়।

ভিডিওটিতে দেখা যায়, লোহা কাটার যন্ত্র হাতে পোলের ওপর উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে যাচ্ছেন ওই তরুণ। যে কোনো সময় প্রাণঘাতি দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করেননি তিনি। নির্দ্বিধায় কেটে গেছেন গ্রামের বিদ্যুতের লাইন।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘প্রেমে ক্ষোভে অনেকে নিজের শিরা কাটে, এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল।’ আরেকজনের মন্তব্য, ‘কথায় বলে প্রেম অন্ধ, কিন্তু এই প্রেমে তো পুরো গ্রাম অন্ধ।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝