রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ আগস্ট, ২০২৫, ৫:১৫ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৫ ৫:২১ পিএম  (ভিজিট : ১১৭)
X

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সচিব জানান, এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন। নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

তিনি জানান, খসড়ায় নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের মিলে ভোটার সংখ্যা আরও ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনের উল্লেখ ছিল। এর সঙ্গে আরও যুক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। সব মিলিয়ে ৪৭ লাখ ৮ হাজার ৮৫৮ জন ভোটার বেড়েছে।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া তালিকা প্রকাশ হয়। পরে দাবি-আপত্তি সংশোধন শেষে রোববার চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। 

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আর বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে আগামী ৩১ অক্টোবর নতুন করে যুক্ত হবে ১৮ বছর বয়সী আরও ভোটার।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝