রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দাবি আদায়ে বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশ’র ঘোষণা শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৩২)
X

তিন দফা দাবি আদায়ে বিভাগীয় পর্যায়ে ‘প্রকৌশলী সমাবেশ’ ও ‘জাতীয় প্রকৌশলী সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সেখানে বক্তারা বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টারা উল্লেখযোগ্য কোনও সিদ্ধান্ত জানায়নি। কমিটির সদস্য মনপুত হয়নি উল্লেখ করে তারা বলেন, জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচি নেয়া হচ্ছে। আর দাবি আদায়ে দেশের সকল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে।

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও হামলার পরও শিক্ষার্থীদেরকে মব সৃষ্টিকারী হিসেবে ফ্রেমিং করা হচ্ছে। গতকাল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনার ক্ষমা চাইলেও এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। কোন পুলিশ সদস্যকে বহিষ্কার বা আটক করা হয়নি যা দুঃখজনক বলেও জানান বক্তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:

১. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।

২. দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা।

৩. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝