রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৫ ৫:১১ পিএম  (ভিজিট : ১০৯)
X

আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রেক্ষিতে চারজন উপদেষ্টাকে নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (২৭ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন পরিবেশবিদ ও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান এবং অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এছাড়া প্রকৌশলী সংগঠনগুলোর প্রতিনিধিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা যাচাই করে সুপারিশসহ একটি প্রতিবেদন প্রণয়ন করবে কমিটি। এক মাসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটিকে সচিবালয় সহায়তা দেবে। গঠিত কমিটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচ ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার তারা সারাদেশ থেকে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি শুরু করেন। বর্তমানে আন্দোলনরত প্রকৌশলীরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন।

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝