রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কমলাপুর স্টেশনে তরুণীকে গলা কেটে হত্যা, ঘাতক প্রেমিক হাতেনাতে ধরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৩৪)
X

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে শ্যামলী খাতুন (২৮) নামে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় ঘাতক প্রেমিক  মো. সুজনকে (৪০) আশপাশের লোকজনের সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা রেলওয়ে পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে মো. সুজন তার কথিত প্রেমিকা শ্যামলী খাতুনকে ধারালো চাকু দিয়ে মুখমণ্ডল ও গলায় উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে পালানোর সময় ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতার সহায়তায় গ্রেপ্তার করে পুলিশ। পরে  ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, সুজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় শ্যামলীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শ্যামলী তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় ও অন্য কারো সাথে প্রেমের সম্পর্ক রয়েছে মর্মে শ্যামলীর প্রতি ক্ষোভের বশবর্তী হয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে  জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 
জানা গেছে, সুজন তার নিজ বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি শপিং ব্যাগের ভেতর তার নিজের অপর একটি সাদা রংয়ের  টিশার্ট দ্বারা পেঁচিয়ে লুকিয়ে কমলাপুরে নিয়ে আসেন। পরে তার প্রেমিকা শ্যামলীকে বেড়ানোর কথা বলে কৌশলে  কমলাপুর রেলস্টেশনে এনে নির্জন জায়গায় এই হত্যাকাণ্ড ঘটান।  এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে ।  

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝