রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে এবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:২৩ পিএম  আপডেট: ২৬.০৮.২০২৫ ৪:২৫ পিএম  (ভিজিট : ৮২)
X

আগের প্রতিষ্ঠিত দেশের বহুল আলোচিত রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে অবশেষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পাবেন। মেধাতালিকায় স্থান পাওয়াদের আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গত ২২ ও ২৩ আগস্ট তিন শিফটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৭২ হাজার শিক্ষার্থী।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝