রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে ঢাবির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৫৩)
X

ঢাবির আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে ২৮ আগস্ট রোজ বৃহস্পতিবার।
আগামী ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২, বৃহস্পতিবার সকাল ১০:৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের স্নাতক সম্মান পরীক্ষায় বিশেষ কৃতিত্বের অধিকারী শিক্ষার্থীদের এবং গবেষণা প্রকাশনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানিত শিক্ষকবৃন্দকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রো-উপাচার্য (শিক্ষা) এবং অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ।




Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝