রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা যুদ্ধে ক্লান্ত হয়ে পড়ছে ইসরায়েলি সেনাবাহিনী
শাহীন রহমান
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

গাজার পূর্ণ দখল নিতেনতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। নতুন এই অভিযানের পর গাজা ছেড়ে লাখ লাখ বাসিন্দা নতুন করে বাস্তচ্যুত। অজানার পথে পালিয়ে যাচ্ছে। 

তবে গাজা দখল নিতে নতুন অভিযান শুরু করলেও টানা দুবছরে যুদ্ধে অনেকটাইা ক্লান্ত হয়ে পড়ছে ইসরায়েলি সেনা। তারা যুদ্ধে যেতে অনীহা প্রকাশ করেছেন। বলছে এই যুদ্ধে কোন ফলাফল নেই। এখনই শেষ হওয়া উচিত। গাজা সিটি দখলে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভায় অনুমোদনের আগেই যুদ্ধের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেনব দেশটি সেনাপ্রধান। তিনি জানিয়েছে এই যুদ্ধে হামাসের হাতে জিম্মিদের পরিণতি আরও খারাপ হতে পারে। এমনকি

ইসরাইলি সেনাবাহিনী নতুন করে বিপর্যয় মুখে পড়তে পারে। তবে সেনাবাহিনী প্রধানের সতর্কতা সত্ত্বেও নতুন করে গাজা সিটি দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে নতুন এই অভিযানে ক্লান্ত সেনাবাহিনীর সদস্যরা জনবল সংকটের মুখে পড়তে পারে। কারণ প্রশ্ন উঠেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কি বরাবরই সেই শক্তিমত্তা ধরে রাখতে পেরেছে।

 অনেকেই বলছে ভালো অবস্থায় নেই আইডিএফ। মূলত রিজার্ভ সেনাদের ওপর নির্ভর করে হামাসের 'তথাকথিত' আস্তানায় নেতানিয়াহুর অভিযানকে আত্মঘাতী ও খ্যাপা বলতেও ছাড়ছেন না বিশ্লেষকরা। নতুন ও সম্প্রসারিত এই সামরিক অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করতে আইডিএফ হাজারো রিজার্ভ সেনাদের ডেকে পাঠিয়েছে। 

দুই বছরের নিরবচ্ছিন্ন সামরিক অভিযান ও আগ্রাসনে ইতোমধ্যে গাজার ৮০ ভাগ জায়গা আইডিএফের দখলে আছে। বাকি থাকা অঞ্চলের মধ্যে অন্যতম উত্তরাঞ্চলে কার্যত গাজার রাজধানী হিসেবে বিবেচিত 'গাজা সিটি'। গাজার সবচেয়ে বড় এই শহরটিকে 'হামাসের সর্বশেষ আস্তানার' অন্যতম বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। গাজা সিটির দখল নিতে ২০ হাজার রিজার্ভ সেনার নিয়োগ চুক্তি নবায়ন করেছে আইডিএফ। পাশাপাশি, আরও ৬০ হাজার রিজার্ভ সেনাকেও আগামী সাত দিনের মধ্যে এই অভিযানে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রীর এই পরিকল্পনাগুলি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণভাবে ব্যাপক সমালোচনার ও নিন্দার জন্ম দিয়েছে। কারণ গাজায় ক্রমবর্ধমান মানবিকটের মুখে থাকা গাজার পরিস্থিতি এতে আরও খারাপ হবে। নতুন করে সামরিক অভিযানে হামাসের হাতে থাকা জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যেই গাজা সিটির উপকণ্ঠে রয়েছে, যা তিনি বৃহত্তর অভিযানের প্রথম পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন।

গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান প্রায় ২ বছর হতে চলল। নতুন করে আবার গাজা সিটিতে অভিযান শুরু করেছে। তবে অভিযান শেষ না হওয়ায় ইসরায়েলি সেনাপ্রধান সৈন্যদের উপর বাড়তি বোঝা চাপানোর বিষয়ে সতর্ক করেছেন। কারণ গাজা যুদ্ধে সৈন্যদের একাধিকবার ডাক পড়েছে। আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির চলতি মাসের শুরুতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় বলেছিলেন যে সেনাবাহিনী মারাত্মক ক্ষয়ক্ষতি এবং ক্লান্তির সম্মুখীন হচ্ছে। কিন্তু নেতানিয়াহু এবং তার জোটের অংশীদাররা নতুন যুদ্ধ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ায় উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের আগাম ল্যাবসের একটি নতুন জরিপে দেখা গেছে যে প্রায় ৪০% সৈন্য এই যুদ্ধে চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। মাত্র ১৩% এরও বেশি সেনাসদস্য যুদ্ধে উৎসাহী ছিল। এই জরিপ উল্লেখ করা হয়েছে যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর ভঙ্গুর মানসিকতা ফুটে ভিষা উঠেছে। বেশিরভাগ সেনা মনোবলের অভাবে ভুগছেন। জরিপে আরও জানা সিন গেছে, বেশিরভাগ সেনা চান অবিলম্বে এই যুদ্ধ শেষ হোক। সামরিক বাহিনীর থে শীর্ষ কর্মকর্তারা সরকারকে ধর্মীয় রক্ষণশীল (আলট্রা-অর্থোডক্স) ইসরায়েলিদের নিয় সেনাবাহিনীতে নিয়োগের বিধান চালুর আহ্বান জানিয়েছেন। তবে ওই দুবা সম্প্রদায়ের বেশিরভাগ সদস্য সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করেন। -ই ইসরায়েলে ঐতিহাসিকভাবে ধর্মীয় রক্ষণশীল সম্প্রদায়ের সদস্যদের জনীয় বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেয়ার বিধি থেকে বাদ রাখা হয়েছে। খুড়ে তবে গাজার যুদ্ধ শুরুর পর থেকেই বিষয়টি নিয়ে বিতর্ক চলছে। রক্ষণশীলদের শো অভিযোগ, সরকার অহেতুক এ বিষয়টি নিয়ে চাপ সৃষ্টি করছে। যুদ্ধের মাঝে হিসা এই রাজনৈতিক বিতর্ক অনেকের ক্ষোভকেই আরও বাড়িয়ে দিয়েছে।

আভশালোম জোহর সালনামের এক রিজার্ভ সৈনা গাজা যুদ্ধে চারবার ৩০০ দিনেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি একমাস আগে ছুটিতে গেছেন। নতুন করে এই যুদ্ধে তিনি ফিরতে চান না। তিনি বলেন আমরা এখনো এই যুদ্ধ সম্পর্কে কথা বলছি। যা অনেক আগেই শেষ হওয়ার কথা ছিল। তার ইউনিটের অন্যরা এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছে বলে সিএনএসকে তিনি জানান। বলেন, "আমি মনে করি নতুন করে গাজা দখলের এই সিদ্ধান্তটি জিম্মিদের জন্য মৃত্যুদণ্ডের শামিল। 'সরকার সব সময় জিম্মিদের ফিরিয়ে দেয়া এবং হামাসকে পরাজিত করা বলছে। কিন্তু হামাসকে ধ্বংস করা বিশ্বাস যোগ্য নয়।

ইসরায়েলি সেনাবাহিনীর তুলনামূলকভাবে ছোট। ২ বছর ধরে চলা এই যুদ্ধে তাদের রিজার্ভ সৈন্যের উপর নির্ভর করতে হচ্ছে। এ অবস্থায় নতুন করে গাজা অভিযানে কতজন সৈন্য সাড়া দেবে তা এখনো স্পষ্ট নয়। সামরিক মুখপাত্র ডিফ্রিন এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা তুলে ধরেবলেন জিম্মিদের জীবন রক্ষা করার জন্য আইডিএফ "গোয়েন্দা তথ্য এবং অন্যান্য অনেক ক্ষমতা" ব্যবহার করে। তবে তিনি কেবল প্রতিশ্রুতি দিতে পারেন যে "আমরা জিম্মিদের ক্ষতি না করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।"

২০০৬ সালে লেবাননের সাথে যুদ্ধের সময় সেনাবাহিনীর নেতৃত্বদানকারী আইডিএফের প্রাক্তন চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ড্যান হালুৎজ বলেন "যুদ্ধ এক বছর আগেই শেষ হয়ে গেছে,। গাজার সিটি দখলের পরিকল্পনা যুক্তিসঙ্গত নয়" বলেও বর্ণনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু এক বছরেরও বেশি সময় আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন লড়াই শেষ হয়ে যাবে। গত বছরের ফেব্রুয়ারিতে সিবিএসকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে একবার ইসরায়েল দক্ষিণ গাজার রাফা আক্রমণ করলে, তা শেষ হতে কয়েক সপ্তাহ লাগবে। ১৮ মাস পরে এসে বলছেন নতুন অভিযান ইসরায়েলের দীর্ঘতম যুদ্ধ শেষ করার দ্রুততম উপায়। অভিযানটি এমন একটি শহরকেও লক্ষ্য করে যেখানে দশ লক্ষেরও বেশি লোক বাস করে, যাদের অনেকেই ইতিমধ্যেই গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝