রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খালেদা জিয়ার আপস-সংগ্রাম ছাড়া এই গণ-অভ্যুত্থান হতো না: ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৬:৩৩ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৫ ৬:৪৭ পিএম  (ভিজিট : ১৪৮)
X

বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী; তার আপস-সংগ্রামের ফলেই দেশের সাম্প্রতিক গণ-অভ্যুত্থান সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ হলরুমে "জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনীতি" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, “বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এমনকি তারেক রহমানের বিরুদ্ধেও গ্রেনেড হামলার মিথ্যা মামলা করা হয়েছিল। তিনি ফাঁসির আসামি ছিলেন, কিন্তু মিথ্যা মামলা প্রমাণিত হওয়ায় আদালত থেকে খালাস পেয়েছেন। গত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপি ও জামায়াতের হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।”

তিনি আরো বলেন, “দেশে শেখ হাসিনার মতো একটি অত্যাচারী সরকার যেন আর না আসে। এখন এমন এক সময় এসেছে, যখন ড. মুহাম্মদ ইউনূসও রাজনীতিবিদদের কাছে নতি স্বীকার করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেনাবাহিনীর সমর্থন ছাড়া এই সরকার টিকবে না।”

বিদেশে অবস্থান করা ব্যক্তিরা বাংলাদেশের জনগণের চাওয়া-পাওয়ার প্রতি উদাসীন উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, “তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের মানুষের মনের কথা ও ব্যথা বুঝবে না। তাই আমাদের সবাইকে সচেতনভাবে একটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে হবে, যেখানে সব রাজনৈতিক দলকে জায়গা দিতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রথম কাজ হবে একটি গ্রহণযোগ্য গঠনতন্ত্র প্রণয়ন করা। সেই গঠনতন্ত্র হবে সবার মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে, যাতে নতুন রাষ্ট্র নির্মাণে সকলেই যুক্ত হতে পারে।”

অনুষ্ঠানে জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীনের সভাপতিত্বে ও সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝