রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিল্লির মূখ্যমন্ত্রী রেখাকে চুলের মুঠি ধরে চড়, যুবক আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৫৬)
X

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সিভিল লাইনসের বাসভবনে ঢুকে চুলের মুঠি ধরে তাকে মারধর করা হয়েছে। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে হামলার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বার্তা সংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলাকালে হামলার এই ঘটনা ঘটে। জনশুনানি চলাকালে এক যুবক রেখার বাসভবনে ঢুকে একটি কাগজ দেয়ার নাম করে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে যান। এরপরই ওই যুবক চিৎকার করে গালিগালাজ করতে শুরু করেন এবং এক পর্যায়ে মুখ্যমন্ত্রীর চুল টেনে ধরে চড়ও মারেন। এতে তিনি হাতে ও মাথায় আঘাত পান। এসময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ওই যুবককে আটক করেন।
 
ঘটনার পরপর মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একজন সরকারি কর্মচারীর ওপর আক্রমণ এবং কাজে বাধা দেয়ার অভিযোগও আনা হয়েছে।
 
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম রাজেশ সাক্রিয়া। তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা। তার মা ভানু বলেছেন, রাজেশ একজন কুকুরপ্রেমী এবং দিল্লি এনসিআর-এ বেওয়ারিশ কুকুরদের ধরে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করার সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে তিনি ক্ষুব্ধ ছিলেন।
 
দিল্লির মুখ্যমন্ত্রীর কার্যালয় এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে বর্ণনা করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হামলাকারী কমপক্ষে ২৪ ঘন্টা আগে থেকে হামলার প্রস্তুতি শুরু করে। ফুটেজে আরও দেখা গেছে, হামলাকারী মুখ্যমন্ত্রীর বাসভবনে তল্লাশি চালাচ্ছে, সেখানে ভিডিও রেকর্ড করছে।
 
ভিডিওটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এর পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। এদিকে দিল্লি বিজেপি মুখ্যমন্ত্রীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝