রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের বিক্ষোভ, আইন উপদেষ্টার পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩:৫০ পিএম   (ভিজিট : ৯৮)
X

সচিবালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতেরা। আজ মঙ্গলবার সকালে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদদের হত্যাকারীদের জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

সংবাদ সম্মেলনে শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের ছবি ও ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও আসামিদের জামিন দেওয়া হচ্ছে। তাঁরা প্রশ্ন তোলেন, ‘ছবি-ভিডিওতে প্রমাণ থাকার পরও হত্যাকারীরা জামিনে মুক্তি পাচ্ছে কীভাবে? এজন্যই কি আমাদের সন্তানেরা জীবন দিল? নতুন বাংলাদেশ গড়ার শপথ কি তবে এ রকম বিচারব্যবস্থার জন্য?’

সংবাদ সম্মেলন শেষে শহীদ পরিবারের সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই তাঁরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরিবারগুলোর দাবি, বিচার বিভাগ ও সরকারের দায়িত্বশীল ভূমিকাই হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

তাঁরা আরও বলেন, ‘আইনের দুর্বলতার কারণেই হত্যাকারীরা সুবিধা পাচ্ছে। আমরা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিচারকদের পদত্যাগ চাই।’

জুলাই অভ্যুত্থানে নিহতদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শহীদ পরিবারের সদস্যরা। তাঁরা আরও জানান, শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝