রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা: ভিপি সাদিক, জিএস ফরহাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্যানেলে ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন সাদিক কায়েম, সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন মহিউদ্দিন খান। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

এছাড়া বিভিন্ন সম্পাদক পদে রয়েছেন- 

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: খান জসীম (চলতি বছরের জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী)
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির (বর্তমানে ঢাবি শিবিরের অর্থ সম্পাদক)
ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান (ঢাবি শিবিরের দপ্তর সম্পাদক)
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া

এছাড়া ঘোষিত প্যানেলে আরও ১৩টি সদস্য পদ রাখা হয়েছে।

আ.দৈ/আরএস

Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝