রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বতন্ত্র কোডে শিক্ষা ক্যাডারসহ ২ দাবি ইবি’র লোক প্রশাসন শিক্ষার্থীদের
সাকিব আসলাম, ইবি
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৫:৪৩ পিএম  আপডেট: ১৭.০৮.২০২৫ ৫:৪৫ পিএম  (ভিজিট : ৯০)
X


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোডে শিক্ষা ক্যাডার এবং এনটিআরসিএ-এর অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

আজ রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরবর্তীতে মিছিল নিয়ে প্রদান ফটক গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা। 

মানববন্ধনে তারা দু’দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো— লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোড প্রদান করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে লোক প্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিষয় হিসেবে অন্তর্ভুক্তিকরণ করা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, লোক প্রশাসন বিভাগ থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর প্রায় দুই হাজারের বেশি শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করছে। কিন্তু তারা তাদের এই শিক্ষা প্রয়োগ করার মতো যোগ্য স্থান খুঁজে পায় না।

 যদি কর্মক্ষেত্রে সুযোগ দেয়া না হয় তাহলে এ বিভাগকে রেখে কী লাভ? আপনারা এ বিভাগ বাদ দিয়ে দেন।নাহলে কর্মক্ষেত্রের সুযোগ দিন। লোক প্রশাসন বিভাগে আমরা ৬-৭ বছর পড়াশোনা করে থাকি। আর আপনারা অন্য বিভাগ থেকে নিয়োগ দিয়ে ৬-৭ মাসের ট্রেনিং এর মাধ্যমে কাজ চালান। যদি সেটা হয়ই তাহলে তো আমাদের এখানে ৬-৭ বছর সময় নষ্ট করার কোনো মানে নাই।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিভাগের মধ্যে সবথেকে অবহেলিত ও অধিকার বঞ্চিত বিভাগ হিসেবে অবস্থান করছে লোক প্রশাসন বিভাগ। দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে তাদের শিক্ষা প্রয়োগ করার মতো উপযুক্ত কর্মক্ষেত্র শিক্ষার্থীরা খুঁজে পায় না।

তারা আরও জানান, দেশে যদি আমাদের নির্দিষ্ট কর্মসংস্থান না থাকে তাহলে এই বিভাগ রাখার তো প্রয়োজন নেই। যদি বিভাগ থাকে তাহলে বিভাগ সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে আমাদের প্রবেশের সুযোগ করে দিতে হবে। লোক প্রশাসন নিয়ে পড়াশোনা করে আমাদের প্রশাসনে যাওয়ার সুযোগ করে না দিলে কর্মক্ষেত্রের সঠিক বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

আ. দৈ./ কাশেম





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝