রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শেহবাজ-- বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ২:০৯ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৫ ২:১৪ পিএম  (ভিজিট : ১১৬)
X

বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ । গতকাল শুক্রবার (১৫ আগস্ট) এই বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসংযোগ সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে শেহবাজ শরিফ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যে ‘উষ্ণ ও ফলপ্রসূ’ আলোচনার স্মৃতি স্মরণ করেন।

বৈঠকে হাই কমিশনার পাকিস্তান-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে ব্রিফ করেছেন। এসময় পাকিস্তান-বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন ইকবাল হোসাইন খান। 

এদিন আরও তিনজন মন্ত্রী—বিদ্যুৎমন্ত্রী সারদার আওয়াইস আহমেদ খান লেঘারী, পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক, এবং রেলমন্ত্রী হানিফ আব্বাসির সঙ্গে পৃথক বৈঠকে সংশ্লিষ্ট খাতের চলমান ও ভবিষ্যৎ প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেছেন শেহবাজ শরিফ।

পাক প্রধানমন্ত্রী কমিশনারের সফলতা কামনা করে পূর্ণ সমর্থন জানান এবং দুই দেশের সম্পর্কের ইতিবাচক উন্নয়নে দৃঢ় আস্থা প্রকাশ করেন।

একইদিন চীনা প্রতিষ্ঠান ‘চ্যালেঞ্জ ফ্যাশন প্রাইভেট লিমিটেড’ দ্বারা প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (স্পেশাল ইকোনোমিক জোন) উদ্বোধন করেছেন শেহবাজ শরিফ। পাঁচ বছরের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণ এবং ৪০০ মিলিয়ন ডলার রপ্তানি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই প্রকল্প থেকে। এই অঞ্চলের মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন এবং স্থায়ী শিল্প উন্নয়নের সুবিধা নিশ্চিত করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনা কোম্পানির চেয়ারম্যান হুয়াং ওয়েইগু ও তার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।  চীনা-পাকিস্তান অর্থনৈতিক করিডরের শিল্প খাত থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের কোম্পানিকে সব ধরনের সুবিধা প্রদান করতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, চীনা শিল্পের অভিজ্ঞতা ও অগ্রগতি থেকে টেক্সটাইল খাতকে উন্নত করার জন্য সরকার সব সমর্থন নিশ্চিত করবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝