রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কুয়েতে বিষাক্ত মদ পানে ১০ প্রবাসীর ‍মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৬৭)
X

কুয়েতের আল-আহমাদি গভর্নরেটে বিষাক্ত ও ভেজাল মদ পান করে অন্তত ১০ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইন বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, আরও কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

এতে বলা হয়েছে, কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল-আহমাদি গভর্নরেটে ১০ প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে বিষাক্ত মদ্যপানের কারণে প্রাণহানির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা ভেজাল মদ কিনেছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের প্রাণহানির ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আল-আহমাদি গভর্নরেটে যারা মারা গেছেন, তারা সবাই প্রবাসী। ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

তবে এই প্রবাসীরা কোন দেশের নাগরিক, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানা যায়নি। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেজাল মদ্যপানের কারণে আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। বর্তমানে তারা আল-আহমাদি গভর্নরেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্র বলেছে, গত রোববার রাতে ভেজাল মদ্যপানের কারণে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন প্রবাসী। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝