রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএনসিসির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় সরকার বিভাগের গঠিত কমিটির প্রথম সভা
জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করা হবে: ডিএনসিসি'র প্রশাসক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ২৯৩)
X


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ডিএনসিসি'র প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, এনডিসি বলেছেন, সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করা হবে।

আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের সম্মেলন কক্ষে ডিএনসিসির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির প্রথম সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেছেন তিনি।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ডিএনসিসি'র প্রশাসককে সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য-সচিব করে বিভিন্ন সংস্থা ও বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে গঠিত কমিটি'র কর্মপরিধিতে উল্লেখ রয়েছে, কমিটির সদস্যবৃন্দ 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন( সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদান করবেন; 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন( সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (৩) অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যবৃন্দ কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন।

এর আগে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ১৯ আগস্ট ২০২৪ তারিখে মেয়র ও ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সকল কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সভার শুরুতে সভাপতির বক্তৃতায় ডিএনসিসি'র প্রশাসক মোঃ মাহমুদুল হাসান বলেন, 'ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। ওয়ার্ড পর্যায়ের নাগরিকদের জন্য যেসকল সেবা রয়েছে সেগুলো কর্মকর্তাদের মাধ্যমে নিশ্চিত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা পূরণে ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারী এবং গঠিত কমিটি অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। আইন ও বিধি অনুসরণ করে জবাবদিহিতার মধ্য দিয়ে সিটি কর্পোরেশনের প্রতিটি কাজ পরিচালিত হবে।'

ডিএনসিসি'র প্রশাসক বলেন, 'ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের তদারকি টিম এবং ডিএনসিসি'র কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদারকি টিম মশক নিধন কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে। এই সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় তদারকি আরো জোরদার করা হবে।'

জনগণের ভোগান্তি দূর করতে রাস্তা ও ড্রেনেজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট বিভাগকে ডিএনসিসি'র প্রশাসক বলেন, 'ডিএনসিসির আওতাধীন এলাকায় বিভিন্ন রাস্তা ও ড্রেনেজ নির্মাণের চলমান কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। অনেক সংস্থা নির্দিষ্ট মেয়াদের জন্য রোড কাটিং এর অনুমতি নিয়েছে। সেসব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে ডিএনসিসিকে হস্তান্তর করার বিষয়ে তাগিদ দিতে হবে যেন দ্রুত রাস্তাগুলো মেরামত করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়।'

সভায় ডিএনসিসি'র আওতাধীন এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপনের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পূজা মণ্ডপগুলোর আসেপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রাস্তা মেরামত, সকালে ও বিকালে মশার ওষুধ দেওয়া, জলাবদ্ধতা হলে দ্রুত পানি অপসারণ করা, স্ট্রিট লাইটসহ অন্যান্য সকল সেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন ডিএনসিসির প্রশাসক মোঃ মাহমুদুল হাসান।

আ. দৈ. /কাশেম 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝