রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৬টার পর অবস্থান করা যাবে না সচিবালয়ে, ৭ নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X

সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদার করছে সরকার। কোনো সভা-সমাবেশ বা সন্ধ্যা ৬টার পর অবস্থান না করার বিষয়ে বাধ্যবাধকতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়- দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে বাংলাদেশ সচিবালয়ের ভেতরের প্রত্যেকটি ভবন/প্রাঙ্গণের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মানতে হবে যেসব নিয়ম—
• সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ হলো।
• সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সম্মেলন কক্ষে অননুমোদিত কোনো সভা/সমাবেশ বা কোনো পেশাগত সংগঠন/সমিতির সভা/সম্মেলন/বৈঠক করা যাবে না।
• সন্ধ্যা ৬টার পর সচিবালয়ের অভ্যন্তরে জরুরি দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হবে।
• সাপ্তাহিক ছুটি বা অন্য কোনো ছুটির দিনে সচিবালয়ের অভ্যন্তরে দাপ্তরিক প্রয়োজনে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
• সচিবালয়ের অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সচিবালয় প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।
• সচিবালয়ের অভ্যন্তরের ভবন বা প্রাঙ্গণে কোনো লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝুলানো বা স্থাপন করা যাবে না।
• সচিবালয়ে প্রবেশকালীন গাড়ি/ব্যক্তির নিরাপত্তা তল্লাশি দায়িত্বরত নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝