রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণ সিটিতে ডিপ্লোমা প্রকৌশলীদের কমিটি, আহ্বায়ক- কিবরিয়া, সদস্য সচিব- ইমরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:৫৭ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৫ ৯:০১ পিএম  (ভিজিট : ২৮২)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ গোলাম কিবরিয়া কে আহ্বায়ক এবং উপ-সহকারী প্রকৌশলী (পুর) মোঃ ইমরান খানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে গঠিত এই সমিতি (ঢাদসিক ডিপ্রকৌস) গঠন করা হয়েছে ।
বুধবার (৬ আগস্ট)  এই সংগঠনের উপদেষ্টা মোঃ জহির আহমেদ ও মোঃ শাহ আলম ভূঁইয়ার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাদসিক ডিপ্রকৌসের এক সাধারণ সভায় সমিতির সদস্য প্রকৌশলীদের সর্বসম্মতি ক্রমে এই কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন; যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুৎফর রহমান, মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, সদস্য (প্রচার ও প্রকাশনা) হরিদাস মল্লিক, সদস্য (অর্থ) মোঃ ছাব্বির হোসেন, সদস্য (দপ্তর) মোঃ মামুন, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সৈয়দ শাফায়েত আলী, মোঃ আতিকুর রহমান।

আ. দৈ/ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝