রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনের আগে এসপি-ওসিদের বদলি হবে লটারির মাধ্যমে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:১২ পিএম   (ভিজিট : ১৫৭)
X

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি। নির্বাচনের সময় ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই তফসিল ঘোষণার আগেই এসপি ও ওসিদের লটারির ভিত্তিতে বদলি করা হবে।
তিনি আরো বলেন, আজকের বৈঠকে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। ৪৭ হাজার ভোটকেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেওয়া হবে। প্রিজাইডিং অফিসার যাতে ভোটকেন্দ্রেই থাকতে পারেন সে ব্যবস্থা করা হবে।

নির্বাচনে সেনা, পুলিশ, বিজিবি ও আনসারসহ প্রায় ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিডিউল ঘোষণা করার কিছুদিন আগে আমরা লটারি করবো। কারণ সিডিউল ডিক্লেয়ার করার পর এসব বদলির কাজ চলে যায় নির্বাচন কমিশনের হাতে। এরপর যদি নির্বাচন কমিশন সেটাকে আরো চেঞ্জ করতে চায় তাহলে তারা তা করতে পারবেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝