রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নতুন ইতিহাস. জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন ড. ইউনূস
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৬:০৭ পিএম  আপডেট: ০৫.০৮.২০২৫ ৬:১২ পিএম  (ভিজিট : ১৫৩)
X

ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ।   রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে  আয়োজিত অনুষ্ঠানে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সঙ্গে প্রবেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণাপত্র পাঠকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘৭২ এর সংবিধানের অপপ্রয়োগ করে জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। জানান, ছাত্র গণঅভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তপসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষাও দেওয়া হবে।’  বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান। তারপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।ড. ইউনূসের নেতৃত্বে পরিচালিত এ সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে।

আ.দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝